আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

জাপান সাগরে উত্তর কোরিয়ার ৩টি ক্ষেপণাস্ত্র

জাপান সাগরে উত্তর কোরিয়ার ৩টি ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে নিক্ষেপ করা হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

গত মাসে প্রায় ১০ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে পিয়ংইয়ং একাধিকবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছে।  তবে আজ (শনিবার) যে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা গুয়াম দ্বীপের জন্য কোনো হুমকি ছিল না বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। অন্যদিকে মার্কিন সেনাসূত্র জানিয়েছে, পরপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান কমান্ডার ডেভ বেনহাম দাবি করেছেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রথমটি উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে।  তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ৩০ মিনিট সময় নিয়েছে পিয়ংইয়ং।

সাধারণত কোরীয় উপদ্বীপে যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালায়। তখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। বর্তমানে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ায় হাজার হাজার সৈন্য কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কিনা তা দেখার জন্য তারা উত্তর কোরিয়ার দিকে গভীর নজর রাখছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত