আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাম রহিমের সাজা ঘোষণায় আদালত বসবে কারাগারে

রাম রহিমের সাজা ঘোষণায় আদালত বসবে কারাগারে

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমের সাজা ঘোষণায় আদালত বসবে কারাগারে।

ভারতের হরিয়ানা ও পাঞ্জাব হাইকোর্ট রোতাক জেলার সুনারিয়ায় জেলা কারাগার কর্তৃপক্ষকে আদালত বসানোর যাবতীয় আয়োজন করতে নির্দেশ দিয়েছেন। এই কারাগারে রাখা হয়েছে বাবা রাম রহিমকে। এ ছাড়া বিচারিক কর্মকর্তাদের আকাশপথে কারাগারে পৌঁছানোর ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

কারাগারে বসানো আদালতে ধর্ষক ধর্মগুরুর সাজা ঘোষণা করবেন বিচারক জগদীপ সিং। সোমবার সাজার রায় দেওয়া হবে।

শুক্রবার হরিয়ানার পাঁচকুলার আদালতে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হন রাম রহিম। রায়ের পর তার ভক্ত-অনুসারীরা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে সহিংস তাণ্ডব শুরু করে। অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে। দুই রাজ্যের ডজনখানেক জেলায় কারফিউ জারি করা হয়েছে। তার পরও থেমে থেমে সংঘর্ষ চলছে।

নিজের আশ্রমে দুই নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয় রাম রহিমের বিরুদ্ধে। ১৯৯৮ ও ১৯৯৯ সালে ওই দুই নারী ধর্ষিত হন। ২০০৯ ও ২০১০ সালে তারা জবানবন্দি দেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর শুক্রবার রায় হলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত