আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হার্ভের প্রভাবে ভয়াবহ বন্যাকবলিত টেক্সাস ঘুরে দেখলেন ট্রাম্প

হার্ভের প্রভাবে ভয়াবহ বন্যাকবলিত টেক্সাস ঘুরে দেখলেন ট্রাম্প

ভয়াবহ বন্যাকবলিত টেক্সাস ঘুরে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

হারিকেন হার্ভের প্রভাবে নজিরবিহীন বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে টেক্সাসের বিশাল অঞ্চল, বিশেষ করে হিউস্টন এখন পানির নিচে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া মঙ্গলবার আকাশ পথে কর্পাস ক্রিস্টিতে পৌঁছান। শুক্রবার এখানে প্রথম আঘাত হানে হারিকেন হার্ভে। তাদের আগমন উপলক্ষে রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, টেক্সাসের মানুষ কী ভয়াবহ চ্যালেঞ্জের মুখে রয়েছে, প্রেসিডেন্ট যেন তা অনুধাবন করেন।

শক্তিশালী ঝড় হার্ভের প্রভাবে অভূতপূর্ব বৃষ্টিপাতে অসংখ্য বসতবাড়ি তালিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। হিউস্টনের দুটি বাঁধের ওপর দিয়ে বানের জল উপচে পড়ায় সেখানে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে।

টেক্সাসের বন্যায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছে। বানের তোড়ে তাদের বহনকারী গাড়ি ভেসে গিয়ে মারা যান তারা। এ ছাড়া ষাটোর্ধ্ব এক ব্যক্তি সাঁতরে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করার সময় ডুবে মারা যান।

সরকারি আবহাওয়াবিদরা জানিয়েছেন, টেক্সাসের সিডার বাইউতে ৫১ দশমিক ৮৮ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ।

উদ্ধারকর্মীরা অন্যান্য দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। অনেক মানুষ প্লাবিত এলাকায় আটকা পড়ে আছে।

এদিকে, মঙ্গলবার টেক্সাসে পৌঁছে ট্রাম্প বলেন, ঝড়ের পর কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়, ত্রাণ তৎপরতার মাধ্যমে তিনি সে বিষয়ে নজির স্থাপন করতে চান। তিনি বলেন, ‘যেকোনো সময়ের চেয়ে ভালো কিছু করতে চাই।’

হারিকেন হার্ভে শুক্রবার টেক্সাসে আঘাত হানে এবং এর প্রভাবে এখনো বৃষ্টিপাত চলছে। পরিস্থিতি মোকাবিলা করে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত