আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আলাপচারিতা কোনো উত্তর নয়।’ জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার একদিন পর এ মন্তব্য করলেন তিনি।

ট্রাম্প লিখেছেন, ‘২৫ বছর ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে এবং তাদের চাঁদাবাজির অর্থ দিয়ে আসছে। আলোচনা কোনো উত্তর নয়।’

মার্কিন কংগ্রেসের গবেষণা সেবা বিভাগ জানিয়েছে, ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত উত্তর কোরিয়াকে সহায়তা বাবাদ ১০৩ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ৫০ শতাংশের বেশি দেওয়া হয়েছিল খাদ্য এবং প্রায় ৪০ শতাংশ দেওয়া হয়েছিল জ্বালানি সহায়তা হিসেবে। পারমাণবিক চুক্তির অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছিল। তবে উত্তর কোরিয়া পরবর্তীতে এ চুক্তি লঙ্ঘন করে। ওই সহায়তার দিকে ইঙ্গিত করেই ট্রাম্প ‘চাঁদাবাজির অর্থ’ কথাটি বলেছেন।

এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে ‘সব বিকল্পই’ তার বিবেচনায় রয়েছে। দেশটিতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা ওয়াশিংটন বাতিল করে দেয়নি বলেও ইঙ্গিত দেন তিনি।

নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্রটি প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে সাগরে পড়ার সময় তিনটি অংশে ভাগ হয়ে যায়। এটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের ওপরে ছিল ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত