আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসরায়েলের বসতি নির্মাণ অবৈধ : জাতিসংঘ মহাসচিব

ইসরায়েলের বসতি নির্মাণ অবৈধ : জাতিসংঘ মহাসচিব

অধিগৃহীত ফিলিস্তিনি ভূখণ্ডে জোর করে ইসরায়েলের বসতি নির্মাণ ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এই বসতি নির্মাণ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এবং দীর্ঘদিনের বিরোধের ‘দুই রাষ্ট্র’ ভিত্তিক সমাধনের পথে প্রধান বাধা বলে মনে করেন তিনি।

ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে মঙ্গলবার ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে বৈঠক শেষে গুতেরেস বলেন, ‘দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান ছাড়া দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই।’ তিনি আরো বলেন, ‘দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান, অধিগ্রহণের ইতি টানা এবং ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় শর্তারোপ করার মাধ্যমেই কেবল শান্তি প্রতিষ্ঠার নিশ্চিয়তা আসবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার জোর গলায় বলেন, পশ্চিম তীর থেকে কোনো বসতি সরানো হবে না। এর কয়েক দিন আগে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আবার শান্তি আলোচনা শুরু করার উদ্দেশ্যে এ অঞ্চলে এসেছিলেন হোয়াইট হাউসের বিশেষ দূত। আর মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব বললেন, ইসরায়েলের বসতি নির্মাণ কার্যক্রমই শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা।

সোমবার নেতানিয়াহুর মন্তব্যের পর গুতেরেস বলেছিলেন, ইসরায়েল ও ফিলিস্তিন কারো-ই এমন কিছু করা ঠিক হবে না, যাতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ভেস্তে যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত