আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বন্ধ হলো ‘কম্বোডিয়া ডেইলি’ পত্রিকা

বন্ধ হলো ‘কম্বোডিয়া ডেইলি’ পত্রিকা

টানা ২৪ বছরের পথচলা শেষে বন্ধ হলো ‘কম্বোডিয়া ডেইলি’ পত্রিকা। গণতন্ত্রের জন্য লড়াইকারী সংবাদপত্রটি কম্বোডিয়া সরকারের কট্টর সমালোচক ছিল। সরকারের নানা প্রতিবন্ধতার মুখে টিকে থাকলেও শেষ পর্যন্ত ছাপাখানায় তালা ঝোলাতে বাধ্য হলো জনপ্রিয় এই দৈনিকটি। খবর- আলজাজিরার।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেনকে ‘স্বৈরশাসক’ বলে বেশ কয়েকবার আক্রমণ করে কম্বোডিয়া ডেইলি। পত্রিকাটি জনগণের মধ্যে জনপ্রিয় ছিল। সোমবার পত্রিকাটির ছাপা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সরকারের সঙ্গে ট্যাক্স-সংক্রান্ত ঝামেলা তৈরি হয় কম্বোডিয়া ডেইলির। এ নিয়ে গত প্রায় এক মাস ধরে নানা ধরনের হয়রানির শিকার হয় পত্রিকাটি। সরকারের ট্যাক্স বিভাগ দাবি করে, কম্বোবিডা ডেইলির কাছে তারা ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার ট্যাক্স পাবে। কিন্তু পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টির সঙ্গে মোটেও একমত নয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন নিজেই কম্বোডিয়া ডেইলিকে ‘চোর’ বলে অভিহিত করেছেন। কিন্তু নমপেনভিত্তিক পত্রিকাটির সম্পাদক জোদি দিজং বলেছেন, ‘সাংবাদিকতার জন্য বিপজ্জনক সময় চলছে।’

১৯৯৩ সালে কম্বোডিয়া ডেইলির যাত্রা শুরু হয় নিউজউইক পত্রিকার বিদেশি প্রতিনিধি বার্নার্ড ক্রিশাসের হাত ধরে। তৎকালীন রাজা নরোদম সিহানুকের আদেশে তিনি পত্রিকাটি শুরু করেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত