আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রকে আরো ‘উপহার’ দেওয়ার ঘোষণা উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে আরো ‘উপহার’ দেওয়ার ঘোষণা উত্তর কোরিয়ার

পারমাণবিক বোমা পরীক্ষার পর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখেই যুক্তরাষ্ট্রকে আরো উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জেনেভায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এ ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘ আয়োজিত নিরস্ত্রীকরণ সম্মেলনে রাষ্ট্রদূত হান তায়ে সং ‘আমি বলতে গর্ববোধ করছি যে মাত্র দুদিন আগে ৩ সেপ্টেম্বর পারমাণবিক কৌশলগত বাহিনী সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের জন্য উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে।’

তিনি বলেন, ‘আমার দেশের সাম্প্রতিক এই আত্মরক্ষামূলক পদক্ষেপ একটি উপহার প্যাকেজ। উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র যতদিন অপরিণামদর্শী প্ররোচনা ও চাপ সৃষ্টির নিরর্থক প্রচেষ্টা অব্যাহত রাখবে ততদিন দেশটি আরো উপহার প্যাকেজ পাবে।’

নিষেধাজ্ঞা দিয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা থেকে ফেরানো যাবে না উল্লেখ করে হান তায়ে সং বলেন, ‘চাপপ্রয়োগ অথবা নিষেধাজ্ঞা আমার দেশের ওপর কখনোই কাজ করবে না। উত্তর কোরিয়া কোনো পরিস্থিতিতেই তার পারমাণবিক কর্মসূচি আলোচনার টেবিলে উপস্থাপন করবে না।’

প্রসঙ্গত, সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের দূত নিক্কি হ্যালি উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার ষষ্ঠবারের মতো উত্তর কোরিয়া পারমাণবিক বোমার পরীক্ষা চালানোয় এ আহ্বান জানান তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত