আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা

চার মাত্রার ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়ে ইরমা সোমবার বিকেলে আটলান্টিক মহাসাগরের পশ্চিমে যাত্রা শুরু করেছে । এরই মধ্যে ঘূর্ণিঝড় ইরমার কারনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় ইরমা ঠিক কোন পথ দিয়ে অগ্রসর হবে তা এখনো জানা যায়নি। তবে এটির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর এ কারনেই ফ্লোরিডা গভর্নর রিক স্কট রাজ্যের ৬৭টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষনা করেছেন।

এক বিবৃতিতে স্কট বলেছেন, ‘ফ্লোরিডায় আমরা সবসময় বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি এবং সবচেয়ে ভালোটির আশা করি। যেখানে ইরমারি সঠিক গতিপথ সঠিকভাবে এখনো জানা যায়নি, সেখানে আমরা কোনো ধরণের প্রস্তুতি না নিয়ে থাকতে পারি না।’

তিনি জানিয়েছেন, সোমবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলেছেন। ট্রাম্প তাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পুয়ের্তো রিকোতে জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র সতর্কতা জারি করার পর রাজ্যে সোমবার জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর রিকার্ডো রোজেলো। মঙ্গলবার সব সরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাত ১১টায় পাওয়া হিসেবে অনুযায়ী, লিউয়ার্ড দ্বীপ থেকে ৬৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইরমা। ঘূর্ণিঝড় কেন্দ্রে ঘন্টায় ২২০ কিলোমিটার গতি নিয়ে এটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বুধবার ভোরে এটি আঙ্গুইলা দ্বীপে আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।

প্রসঙ্গত, গত সপ্তাহে টেক্সাসের হিউস্টনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় হার্ভি। প্রবল বৃষ্টিপাতের কারণে হিউস্টন ও আশেপাশের কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। সপ্তাহ ঘুরলেও সেখানকার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত