আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্ত্রী নয় হানিপ্রীতের সঙ্গে দেখা করতে চান রাম রহিম

স্ত্রী নয় হানিপ্রীতের সঙ্গে দেখা করতে চান রাম রহিম

স্ত্রী হরজিৎ কৌরেকে নয়, বরং ‘পালিত কন্যা’হানিপ্রীতকে দেখতে চান বন্দি ‘বাবা’ রাম রহিম। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কারাগারে যাদের সঙ্গে রাম রহিম নিয়মিত দেখা করতে চান, এমন ১০ জনের একটি তালিকা গত সোমবার সানোরিয়া কারা কর্তৃপক্ষের হাতে দিয়েছেন তিনি। ওই তালিকায় প্রথমেই রয়েছে হানিপ্রীত ইনসানের নাম। এছাড়া তালিকায় রাম রহিমের মা নসিব কৌর, ছেলে জসমিত ইনসান, পুত্রবধূ হুসানপ্রীত ইনসান, মেয়ে অমরপ্রীত ও চরণপ্রীত, জামাই শান-ই-মিত ও রুহ-ই-মিত, ডেরার ব্যবস্থাপক বিপাসনা এবং দীর্ঘদিনের বিশ্বস্ত দান সিংহের নাম রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে তালিকায় নেই স্ত্রী হরজিৎ কৌরের নাম।

প্রথম দিন জেলে যাওয়ার সময়ও হানিপ্রীতের সঙ্গেই রাত্রিবাস করতে চেয়েছিলেন রাম রহিম। তবে সেই সময় কারা কর্তৃপক্ষ বাবার ‘আবদার’ খারিজ করে দিয়েছিল।

পুলিশ জানিয়েছে, ডেরার সভাপতি বিপাসনা ছাড়া রাম রহিমের দেওয়া তালিকার বেশির ভাগই পলাতক। রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ডেরা ছেড়েছেন তার পরিবারের বেশির ভাগ সদস্য। এরমধ্যেই হানিপ্রীতের নামে জারি হয়েছে লুক আউট নোটিশ। তাকে খুঁজতে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সিরসার পুলিশ সুপার অশ্বিন শেনভি জানিয়েছেন, রাম রহিমের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এখনও পর্যন্ত বাবার দেওয়া নামের তালিকা খতিয়ে দেখতে পারেনি কারা কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত