আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গো-রক্ষার নামে বাড়াবাড়ি বন্ধের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

গো-রক্ষার নামে বাড়াবাড়ি বন্ধের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

গো-রক্ষার নামে বাড়াবাড়ি বন্ধ করতে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।বুধবার কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকেই নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

গো-রক্ষকদের তাণ্ডব রুখতে দেশের প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে নোডাল অফিসার হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছে আদালত, যাতে দেশের প্রতিটি কোণেই তা রোখা যায়। পাশাপাশি, প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের এ নিয়ে একটি রিপোর্ট দিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ। ওই বেঞ্চ আরও জানিয়েছে, গো-রক্ষকদের হিংসা বন্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে ওই রিপোর্টে সবিস্তার জানাতে হবে।

গো-রক্ষার নামে বাড়াবাড়ি নিয়ে কেন্দ্রকে এ দিন একহাত নিয়েছে সুপ্রিম কোর্ট। গো-রক্ষকদের তাণ্ডব বন্ধ করতে কেন্দ্র কী কী পদক্ষেপ করেছে তা-ও জানতে চায় শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, গো-রক্ষার নামে নিজেদের হাতেই আইন তুলে নিচ্ছে এক শ্রেণির মানুষ। যেন নিজেরাই আইন, এমন আচরণ করছেন তারা।

আবেদনকারীদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ ও কলিন গঞ্জালেস আদালতে জানান, কেন্দ্রের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দেশ জুড়েই গো-রক্ষার নামে মানুষ খুনসহ একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। এটি কেবলমাত্র আইনশৃঙ্খলাজনিত সমস্যা বলে কেন্দ্র এর দায়ভার এড়াতে পারে না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত