আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

যুক্তরাষ্ট্রে এরপর আঘাত হানবে কাতিয়া

যুক্তরাষ্ট্রে এরপর আঘাত হানবে কাতিয়া

যুক্তরাষ্ট্রের মূলভূখন্ডে এখনো আঘাত হানেনি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা। এরই মধ্যে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আগামী ছয়দিনের মধ্যে আঘাত হানতে যাচ্ছে নতুন ঘূর্ণিঝড় কাতিয়া। বৃহস্পতিবার ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা। ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়টি ২৯৫ কিলোমিটার বেগে বারবুডায় আঘাত হানে। এছাড়া এর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ফ্রান্সের মালিকানাধীন সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ এলাকাই ধ্বংস হয়ে গেছে। সেন্ট বার্টস দ্বীপেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সর্বশেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলে ইরমার আঘাতে ১০জন নিহত হয়েছে। ঘূর্ণিঝড়টি শনিবারের মধ্যেই যুক্তরাষ্টের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় কাতিয়া মেক্সিকো উপকূলে অবস্থান নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। এটি বর্তমানে মেক্সিকোর টাম্পিকো এলাকার ১৮৫ মাইল পূর্বে অবস্থান করছে।  ঘন্টায় ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এটি শক্তি সঞ্চার করছে। পরবর্তী ৪৮ ঘন্টায় এর শক্তি সম্পর্কে আরো কিছু ধারণা পাওয়া যাবে।

এদিকে জোস নামে আরেকটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। এটি আটলান্টিকে অবস্থিত ঘূর্ণিঝড় ইরমা থেকে বেশ পূর্বে অবস্থান নিয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্যারিবীয় অঞ্চলে ইরমার পথ ধরে এগুবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ক্যারিবীয় অঞ্চলে নাকি যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে পারে এ ব্যাপারে এখনো কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত