আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনে নিহত হয়েছে এক হাজারের বেশি: জাতিসংঘ

রাখাইনে নিহত হয়েছে এক হাজারের বেশি: জাতিসংঘ

মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি বলেছেন, দেশটির মুসলিম অধ্যুষিত প্রদেশ রাখাইনে এরই মধ্যে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই রোহিঙ্গা মুসলমান বলে জানান তিনি।

এর আগে মিয়ানমার সরকার নিহতদের যে সংখ্যা দিয়েছে তার চেয়ে দ্বিগুণের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং দেশটিতে অতীত সহিংসতার স্বরূপ বিশ্লেষণ করে লি বলেন, রাখাইনে হয়ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। উভয় পক্ষের মানুষ মারা গেলেও রোহিঙ্গা মুসলমান অনেক বেশি  নিহত হয়েছে বলে জানান তিনি।

হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধে কথা বলার জন্য মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচির প্রতি আহ্বান জানান তিনি।

গত মাসের ২৫ তারিখে মিয়ানমারের কয়েকটি পুলিশ চৌকি এবং সেনাঘাঁটিতে হামলার অজুহাতে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির সরকারি হিসেবে এতে অন্তত ৪০০ মানুষ নিহত হয়। এ ছাড়া, এক লাখ ৬০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যায়।  পালানোর চেষ্টা করতে যেয়েও নারী-শিশুসহ অনেক রোহিঙ্গা মারা গেছেন।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী বলেছে জাতিসংঘ। যুগ যুগ ধরে মিয়ানমারে বসবাস করার পর তাদেরকে নাগরিকত্ব দেয়া হয় না। এ ছাড়া, মাঝে মাঝেই বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে গণহত্যাসহ অব্যাহতভাবে নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত