আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

রোহিঙ্গা সংকট : বাংলাদেশের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা সংকট : বাংলাদেশের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের রাখাইনে বর্বর হামলা-নির্যাতনের প্রেক্ষাপটে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে শনিবার দেওয়া এক বিবৃতিতে এ প্রশংসা করে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছাতে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টারও প্রশংসা করেছে দেশটি।

রাখাইনে মিয়ানমার বাহিনীর অভিযানের কারণে সেখানকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।  জাতিসংঘ জানায়, রাখাইন রাজ্যে দমন-নির্যাতন ও ঘরবাড়ি জালিয়ে দেওয়ার কারণে গত ২৫ আগস্ট থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তা দিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, রেডক্রসসহ সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র সরকার ২০১৬ সালের অক্টোবর থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য প্রায় ৬ কোটি ৩০ রাখ ডলার মানবিক সহায়তা দিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে ব্যাপক হত্যা-নির্যাতনের কারণে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে এবং তা এখনো অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত