আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফ্লোরিডায় ইরমার আঘাত : সরানো হয়েছে ৬৩ লাখ লোক

ফ্লোরিডায় ইরমার আঘাত : সরানো হয়েছে ৬৩ লাখ লোক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইরমা।

ইরমার আঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানোর প্রস্তুতি হিসেবে এরই মধ্যে প্রায় ৬৩ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে ইরমা মোকাবিলার প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে যুক্তরাষ্ট্র।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও কিউবার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এবার ফ্লোরিডায় আঘাত হানলো বিধ্বংসী এই ঝড়। স্থানীয় সময় রোববার সকালে ‘ক্যাটাগরি ৪’ তীব্রতায় ফ্লোরিডার উপকূলে আঁছড়ে পড়ে ঝড়টি।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে, ইরমার প্রবাহিত হওয়ার পথে পড়লে যে কারোরই জীবন যাওয়ার ঝুঁকি রয়েছে। প্রচণ্ড ঝড়ো বাতাসে প্রবাহিত হয়েছে এই ঝড়। ঘণ্টায় ২০৯ কিমোমিটার গতিতে ফ্লোরিডার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ইরমা। লোয়ার ফ্লোরিডার ওপর দিয়ে আগামী দুই ঘণ্টা ধরে প্রবাহিত হয়ে যেতে পারে ঝড়টি।

ইরমার প্রভাবে ফ্লোরিডার কিস দ্বীপপুঞ্জে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। যে কারণে দ্বীপপুঞ্জের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্লোরিডা আঘাত হানার শুরুতেই রাজ্যের ৪ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে এসেছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ইরমার তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। মারা গেছে কমপক্ষে ২৫ জন।

কিউবার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর শক্তি কমে ‘ক্যাটাগরি ৩’ তীব্রতার হারিকেনে পরিণত হয় ইরমা। কিন্তু ফ্লোরিডায় আঘাত হানার আগে আবার তা ‘ক্যাটাগরি ৪’ তীব্রতায় রূপ নেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত