আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

টেক্সাসে ঘরোয়া পার্টিতে গুলি, নিহত ৮

টেক্সাসে ঘরোয়া পার্টিতে গুলি, নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে।পরে হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ।

টেক্সাসের প্লানো শহরে রোববার রাতে ডালাস কাউবয়েস ফুটবল ম্যাচ দেখার সময় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর- ইউএসএ টুডে ও দ্য গার্ডিয়ানের।

প্লানোর পুলিশ কর্মকর্তা ডেভিড তেলি বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হামলাকারীর সঙ্গে আরেক নারীর সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা ঘটেছে।’

ঘটনাস্থলের পাশেই কর্মরত ক্রিস্টাল সাগ ফক্স নিউজকে জানান, ডালাসের ওই বাড়িটির বাইরে এক নারীর সঙ্গে আরেক পুরুষের তিনি তর্ক করতে দেখেন।
তিনি আরও জানান, তর্কের এক পর্যায়ে নারীটি ভেতরে প্রবেশ করেন। তার পিছু পিছু পুরুষটিও বন্দুক নিয়ে যান। এরপর বেশ কয়েকটি গুলির আওয়াজ পান ক্রিস্টাল সাগ।

তার ধারণা, ঘরোয়া আয়োজনের পার্টিতে ওই ব্যক্তি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে গুলি চালিয়েছেন।

ওই বাড়িটিতে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্লাব ডালাস কাউবয়েজের একটি খেলা দেখছিলেন সবাই।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে যারা অবস্থান করছিলেন, সবাই প্রাপ্ত বয়স্ক।

পুলিশ কর্মকর্তা ডেভিড তেলি আরও জানান, খবর পেয়ে প্রথমে এক পুলিশ কর্মকর্তা বাড়িটিতে উপস্থিত হন এবং সন্দেহভাজন হামলাকারীর মুখোমুখি পড়েন। পরে তিনি গুলি করে তাকে হত্যা করেন।

তবে নিহত ও হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। গুলিবিদ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত