আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি উত্তর কোরিয়ার

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নতুন করে যে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এজন্য ‘ভয়ানক পরিণতি’র মুখে পড়তে হবে।

জেনেভায় মঙ্গলবার জাতিসংঘের এক সম্মেলনে পিয়ংইয়ংয়ের রাষ্ট্রদূত হান তায়ে সং তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করে বলেন, ‘এটি অবৈধ। উত্তর কোরিয়ার পরমাণু উন্নয়ন কার্যক্রমের লাগাম টেনে ধরার উন্মত্ত খেলা খেলছে যুক্তরাষ্ট্র।’

তায়ে সং বলেন, ‘যুক্তরাষ্ট্র যা করছে তার জন্য তাদের এমন “ভয়ানক পরিণতি” ভোগ করতে হবে যে ধরনের পরিস্থিতিতে ইতিপূর্বে তারা পড়েনি।’

গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর জেরে দেশটি ফের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে পড়েছে। উত্তর কোরিয়ার বস্ত্র রপ্তানি ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সব সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে সোমবার উত্তর কোরিয়ার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিয়ে ২০০৬ সাল থেকে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নবমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এর আগে ২০১৬ সালে উত্তর কোরিয়ার প্রধান রপ্তানি দ্রব্য কয়লা ও অন্যান্য খনিজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল নিরাপত্তা পরিষদ। এবার তাদের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য বস্ত্রের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

দেশটির ওপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র প্রথমে যে খসড়া প্রস্তাব তৈরি করেছিল তা ছিল অনেক কঠোর। তবে প্রস্তাবে উত্তর কোরিয়ার মিত্র ও নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য চীন ও রাশিয়ার সমর্থন আদায়ের জন্য পরে তা নমনীয় করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত