আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

নাফ নদীতে নারী ওশিশুসহ ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

নাফ নদীতে নারী ওশিশুসহ ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও ছয় রোহিঙ্গা মারা গেছে।

মঙ্গলবার রাত ও আজ (বুধবার) সকালে কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীর নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় গতরাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ (বুধবার) সকাল ৭টার দিকে পুলিশ চারটি মৃতদেহ উদ্ধার করেছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য ১১ জন নিখোঁজ ছিল। রাতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে বেঁচে যাওয়া রোহিঙ্গারা জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে গণহত্যা শুরুর পর প্রতিদিনই হাজার রোহিঙ্গা বিপদসংকুল নদী ও সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠায় সময় নৌকা ডুবে এখন পর্যন্ত ৯৯ জনের সলিল সমাধি ঘটেছে। এর মধ্যে নারী ও শিশুই মৃতদেহই বেশি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত