আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ড্রিমার্স প্রকল্প নিয়ে ট্রাম্প-ডেমোক্র্যাটদের সমঝোতা

ড্রিমার্স প্রকল্প নিয়ে ট্রাম্প-ডেমোক্র্যাটদের সমঝোতা

যুক্তরাষ্ট্রে ড্রিমার্স প্রকল্পের অধীনে বসবাসকারী অবৈধ তরুণ অভিবাসীদের প্রত্যর্পণ না করার বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ড্রিমার্স প্রকল্প চালু হয়, যার অধীনে বিভিন্ন দেশ থেকে আসা নথিপত্রবিহীন প্রায় ৮ লাখ তরুণ অভিবাসী শিক্ষাগ্রহণ ও কাজের অনুমতি পায়। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন এই প্রকল্প বাতিল করেন। এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেন ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্কসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে তরুণ অভিবাসীরা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসি ও সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমার বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সীমান্ত নিরাপত্তা প্রস্তাবের বিষয়ে কাজ করতে সম্মত হয়েছেন। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। কিন্তু হোয়াইট হাউস বলছে, প্রস্তাবে সীমান্ত প্রাচীর নির্মাণের বিষয়টি আছে।

ওবামার আমলে গৃহীত ‘ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ (ডাকা), যাকে সংক্ষেপে ড্রিমার্স প্রকল্প বলা হয়ে থাকে, সেটি চলতি মাসের শুরুর দিকে বাতিল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডাকার অধীনে সেসব তরুণ যুক্তরাষ্ট্রে অবস্থান করে পড়াশোনা ও কাজের সুযোগ পাচ্ছে, যারা শিশু অবস্থায় অবৈধভাবে দেশটিতে এসেছিল। অবৈধ গণ্য করে যুক্তরাষ্ট্র থেকে তাদের বিতাড়ন ঠেকাতে ওবামা ড্রিমার্স প্রকল্প চালু করেন।

৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ড্রিমার্স প্রকল্প বাতিল করছেন। তবে আগামী ছয় মাসের মধ্যে এ প্রকল্পের বিকল্প কোনো আইন তৈরি করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেন ন্যান্সি পেলোসি ও চাক শুমার, যেখানে সীমান্ত নিরাপত্তা, ড্রিমার্স প্রকল্প ও করনীতি সংস্কার নিয়ে আলোচনা হয়। এরপর তারা বলেন, শিগগিরই ড্রিমার্স প্রকল্পটি আইনে পরিণত করতে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে কাজ করতে একমত হয়েছি আমরা। তবে এতে মেক্সিকো সীমান্ত প্রাচীর তৈরির বিষয়টি নেই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত