আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ,আহত ১৮

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ,আহত ১৮

লন্ডনের পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, লন্ডনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুলহাম এলাকার পার্সনস গ্রিস স্টেশন থেকে সকাল ৮টা ২০ মিনিটে পুলিশ ও প্যারামেডিক্যাল ইউনিটের কাছে ফোন আসে। স্টেশন থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সুপারমার্কেটের একটি ব্যাগের ভেতরে সাদা একটি বালতির ভেতরে আগুন জ্বলছে। তবে বিস্ফোরণে টিউব ট্রেনটির বেশি ক্ষতি হয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা কমপক্ষে এক ব্যক্তিকে চেহারায় আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখেছেন। অন্যরা জানিয়েছেন, পার্সনস গ্রিন স্টেশনে সতর্ক সংকেত বেজে ওঠার পর আতঙ্কিত যাত্রীরা স্টেশন ছেড়ে বের হয়ে যেতে শুরু করেন।

অ্যালেক্স লিটলফিল্ড নামে এক তরুণ বলেছেন, ‘ আমি পার্সনস গ্রিন টিউব স্টেশনের একপাশ দিয়ে হাঁটছিলাম। এসময় আমি দেখলাম প্ল্যাটফর্মে থাকা প্রত্যেকে দৌঁড়াচ্ছে এবং তাদেরকে বিপর্যস্ত দেখাচ্ছিল। আমি পুলিশ কর্মকর্তা, অগ্নি নির্বাপন ইউনিট, অসংখ্য লোক এবং সশস্ত্র পুলিশ সদস্যদের দেখতে পেলাম।’

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গণমাধ্যম প্রযুক্তি বিষয়ক পরামর্শক রিচার্ড আইলমার হল জানান, তিনি কয়েকজন আহত লোককে দেখেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত