আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এক শহরের সব পুলিশ বরখাস্ত

এক শহরের সব পুলিশ বরখাস্ত

ফিলিপাইনে একটি শহরের সব পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন অঞ্চলের ক্যালুকান শহরের কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে তিন কিশোরকে হত্যা এবং তাদের অন্য কয়েকজনের বিরুদ্ধে বাড়ি লুটের অভিযোগ ওঠার পর এই শহরের পুলিশ ইউনিট ধরেই বরখাস্ত করা হয়েছে।

ম্যানিলা মেট্রোপলিটন অঞ্চল ১৬টি শহর নিয়ে গঠিত। এর মধ্যে একটি শহর ক্যালুকান। মাদকের বিরুদ্ধে অভিযানের সময় তিন কিশোরকে হত্যা করে শহরটির পুলিশ। আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন পুলিশ সদস্য একটি বাড়ি লুট করছে।

ম্যানিলা মেট্রোপলিটন পুলিশের প্রধান অস্কার আলবায়াল্ডে জানিয়েছেন, ক্যালুকান শহরের সব পুলিশের ব্যাজ প্রত্যাহার করে সেখানে নতুন ইউনিট দেওয়া হবে। তবে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে যারা নির্দোষ প্রমাণিত হবে, তাদের আবারো কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে এবং তাদের পুনঃপ্রশিক্ষণ দেওয়া হবে।

ফিলিপাইনের বিচার বিভাগ জানিয়েছে, হত্যা ও নির্যাতনের অভিযোগের প্ররিপ্রেক্ষিতে ক্যালুকান শহর পুলিশের চার সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত মাসে মাদকবিরোধী অভিযানের সময় ১৭ বছর বয়সি ছাত্র ডেলোস সান্তোসকে হত্যা করে পুলিশ।

কার্ল অ্যাঞ্জেলো আরনাইজ ও রেনাল্ডো ডি গুজমান নামে অন্য দুই কিশোরকে হত্যা, নির্যাতন ও প্রমাণ লোপাটের জন্য ক্যালুকানের দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বাবা-মা। বিচার বিভাগ এ অভিযোগেরও তদন্ত শুরু করেছে।

গত সপ্তাহে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ১৩ সদস্য একটি বাড়ি লুট করে, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ব্যাপকভিত্তিক অভিযান ও ধরপাকড় শুরু করে দেশটির পুলিশ বাহিনী। অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ হয়েছে। কিন্তু ডেলোস সান্তোস নামে ছাত্র খুন হওয়ার পর দুতের্তের ঘোষিত অভিযান নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। অভিযানের ওপর কঠোর নজরদারি করছে বিচার বিভাগ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত