আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যাদের দেয়া অস্ত্রে মুসলিমদের মারছে মিয়ানমার

যাদের দেয়া অস্ত্রে মুসলিমদের মারছে মিয়ানমার

ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর মিয়ানমারের রাজনীতি ও পররাষ্ট্রনীতির রূপরেখা তৈরি হয়েছে দেশটির সেনাবাহিনীর হাতে।

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এবং বিশ্বের যেকোনো স্বাধীন দেশের তুলনায় সবচেয়ে বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকেছে মিয়ানমারের সেনাবাহিনী।

১৯৯০-এর দশকে অং সান সু চি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর মিয়ানমারের ওপর বিদেশি অবরোধের ঢেউ আসে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১২ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় উত্তরণে সেনাবাহিনী কাজ শুরু করলে ইইউ ও যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে ইইউ।

যেহেতু স্বাধীনতার পর থেকে শাসন ক্ষমতায় খুঁটি গেঁড়ে বসে সেনাবাহিনী, সেহেতু শক্তি ও সামর্থ্য বাড়াতে তারা বিদেশ থেকে প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম জোগাড় করে। আর তাদের কাছে অস্ত্র বিক্রি করে থাকে চীন, রাশিয়া, ভারত, ইসরায়েল, ইউক্রেনের মতো দেশগুলো।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের যে বর্বর অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী, তাতে এ প্রশ্ন সামনে চলে এসেছে, তাদের কাছে অস্ত্র বিক্রি করছে কারা? যুদ্ধবিমান, যুদ্ধযান, বন্দুক, গোলাবারুদ, নৌযান তাদের দেয় কারা? একনজরে দেখে নেওয়া যাক-

১৯৯০-২০১৬ : মিয়ানমারের কাছে কোন কোন দেশ কী কী অস্ত্র বিক্রি করেছে?

যুদ্ধবিমান : চীন ১২০টি, রাশিয়া ৬৪টি, সাবেক যুগোশ্লাভিয়া ১২টি, ভারত ৯টি, পোল্যান্ড* ৩৫টি, জার্মানি* ২০টি, সুইজারল্যান্ড ৩টি, ডেনমার্ক* ১টি যুদ্ধবিমান মিয়ানমারের কাছে বিক্রি করেছে।

ক্ষেপণাস্ত্র : রাশিয়া ২ হাজার ৯৭১টি, চীন ১ হাজার ২৯টি, বেলারুশ ১০২টি, বুলগেরিয়া* ১০০টি, ইউক্রেন ১০টি ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে মিয়ানমারের কাছে।

নৌযান : চীন ২১টি, ভারত ৩টি, সাবেক যুগোশ্লাভিয়া ৩টি নৌযান বিক্রি করেছে মিয়ানমারের জান্তা সরকারের কাছে।

সাঁজোয়াযান : চীনের কাছ থেকে ৬৯৬টি, ইসরায়েল থেকে ১২০টি, ইউক্রেন থেকে ৫০টি ও ভারত থেকে ২০টি সাঁজোয়াযান কিনেছে মিয়ানমার।

আর্টিলারি : মিয়ানমারে চীন ১২৫টি, সার্বিয়া ১২০টি, রাশিয়া ১০০টি, ইসরায়েল ২১টি, উত্তর কোরিয়া ১৬টি ও ভারত ১০টি আর্টিলারি রপ্তানি করেছে।

উল্লেখ্য, (*) চিহ্নিত দেশগুলো ১৯৯০-এর আগে অস্ত্র দিয়েছে অথবা শুধু অসামরিক বিমান বিক্রি করেছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন নিয়ে যখন পুরো বিশ্ব সোচ্চার, তখন প্রতিবেশী ভারত ও চীনের অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়। রাশিয়াও কিছুটা মৌনতা বজায় রেখে চলেছে। কিন্তু কেন? দেখা যাচ্ছে, এই তিন দেশই মূলত মিয়ানমারের অস্ত্রের জোগানদাতা। তাহলে এটিই কি কারণ?

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত