আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঘূর্ণিঝড়ের উড়ে গেল প্রধানমন্ত্রীর বাড়ির ছাদ

ঘূর্ণিঝড়ের উড়ে গেল প্রধানমন্ত্রীর বাড়ির ছাদ

হারিকেন ইরমার ধাক্কার আঘাত সইতে না সইতেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ওপর আছড়ে পড়েছে মারিয়া নামে আরেকটি হারিকেন। ক্যাটাগরি ৫ মাত্রার নতুন এই হারিকেনটি লণ্ডভণ্ড করেছে ডোমিনিকা দ্বীপ। ঝড়ের তাণ্ডবের হাত থেকে রেহাই পাননি দেশটির প্রধানমন্ত্রীও।

ফেসবুকে তিনি জানান, সোমবারের ঝড়ে উড়ে গেছে তার বাড়ির ছাদ। এতে নাকি তিনি বেশ বিপদে পড়েছেন।

স্থানীয় সময় সোমবার ঝড়ের সময় প্রধানমন্ত্রী রুসভেল্ট স্কেরিট ফেসবুকে লেখেন, ‘আজ রাতে ডোমিনিকার কারো ঘুম হবে না। আমার বিশ্বাস, আমার বাড়িরও কিছু ক্ষতি হয়েছে।’

পরে আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘আমার বাড়ির ছাদ উড়ে গেছে। আমি এখন হারিকেনের করুণায় বেঁচে আছি। বাড়ির ভেতর পানি থৈথৈ করছে।’

প্রায় এক ঘণ্টা পর স্কেরিট নিশ্চিত করেন, তাঁকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ফেসবুকে তিনি লিখেন, ‘আমরা যা হারিয়েছি, তার ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমার ভয় হচ্ছে, সকালে উঠে বৃষ্টির ফলে ভূমিধসে হতাহতের খবর পাব।’

সোমবার রাত সোয়া ৯টার দিকে হারিকেনটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে। এটি প্রথমে ডোমিনিকা দ্বীপের ওপর দিয়ে বয়ে যায়। সে সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। হারিকেনটি পুয়ের্তো রিকোর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর।

এদিকে ফ্রেঞ্চ আইল্যান্ড, গুয়াদেলোপ, পুয়ের্তো রিকো, ইউএস ভার্জিন আইল্যান্ডস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসসহ বিভিন্ন দ্বীপে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ফ্রেঞ্চ আইল্যান্ড, পুয়ের্তো রিকো ও গুয়াদেলোপের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউএস ভার্জিন আইল্যান্ডসে সতর্কতা জারি করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত