দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
‘মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত’
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতনের প্রেক্ষাপটে দেশটির ওপর জাতিসংঘে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল-হুসেইন।
তিনি বলেছেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়কে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে কয়েকজন রোহিঙ্গা চরমপন্থীর কার্যক্রমের উদাহরণ একটা অজুহাত হিসেবে দেখানো হচ্ছে।’
এর আগে জাতিসংঘে এক ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেবার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন থেকে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কথা বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির সরকার উল্টো অভিযোগ করে বলছে, ‘রোহিঙ্গা জঙ্গিরা'ই এমন সহিংস পরিস্থিতি তৈরি করেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন