আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারে রোহিঙ্গাদের ত্রাণ বহরে হামলা

মিয়ানমারে রোহিঙ্গাদের ত্রাণ বহরে হামলা

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণসামগ্রী নেওয়ার সময় রেডক্রসের নৌযানে হামলা চালিয়েছে একদল বৌদ্ধ বিক্ষোভকারী। বুধবার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের বন্দরে প্রায় ৫০ টন ত্রাণসামগ্রী নৌকায় বোঝাই করার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রত্যক্ষদর্শী ও সরকারের তথ্য বিভাগ জানিয়েছে, বিক্ষোভকারীদের হাতে লাঠি ও ধাতব দণ্ড ছিল। এসময় তারা পেট্রোল বোমাও ছুঁড়েছে। খবর পেয়ে প্রায় ২০০ পুলিশ  সদস্য ঘটনাস্থলে হাজির হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ফাঁকা গুলি ছোড়ে।

ওই প্রত্যক্ষদর্শী আরো জানিয়েছেন, তিনি বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন। ঘটনাস্থলে থেকে আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকারি তথ্য বিভাগ। তবে  এ ঘটনায় কোনো ত্রাণকর্মী আহত হননি বলে জানিয়েছেন রেডক্রসের একজন মুখপাত্র।

রাখাইন রাজ্য সরকারের সচিব তিন মং সোই বলেন, ‘বিক্ষোভকারীরা ভেবেছিল, ওই ত্রাণসামগ্রী শুধু বাঙালিদের জন্য নেওয়া হচ্ছিল।’

প্রসঙ্গত, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে না দেশটির সরকার। তাদেরকে ‘বাঙালি’ বলে আখ্যায়িত করা হয়।

গত ২৪ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর বেশ কয়েকটি চৌকিতে হামলা হয়। এর জের ধরে সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমারের সেনা ও পুলিশ। গুলি-আগুনে নিহত হয় অন্তত এক হাজার রোহিঙ্গা। জাতিসংঘের হিসেবে প্রাণভয়ে এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। রাখাইনের কিছু এলাকায় এখনো বেশ কিছু রোহিঙ্গা থাকলেও অবরুদ্ধ অবস্থার কারণে তারা খাদ্যসংকটে পড়েছে। এই পরিস্থিতিতে সেখানে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেয় আন্তর্জাতিক রেডক্রস।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত