আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন বোমারু বিমান

উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন বোমারু বিমান

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১বি ল্যান্সার বোমারু বিমান ও যুদ্ধবিমান শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে গেছে বলে পেন্টাগন জানিয়েছে। শনিবারের অভিযানে অংশ নেওয়া বি-১বি ল্যান্সার বোমারুগুলো গুয়াম ঘাঁটি থেকে আসে এবং জাপানের ওকিনাওয়া থেকে এফ-১৫সি ঈগল ফাইটার জেটগুলো ওই বহরে যুক্ত হয়।

এদিকে শনিবার উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্পে পিয়ংইয়ংয়ের আবারও পরমাণু বোমার পরীক্ষা চালানো নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর সামরিক শক্তির এই মহড়া দিল যুক্তরাষ্ট্র।

পেন্টাগন বলছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে সৃষ্ট গুরুতর হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অনেক সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, তা দেখানোর জন্যই এই অভিযান চালানো হয়েছে। উত্তর কোরিয়ার ‘বেপরোয়া আচরণের’ কারণে এই অভিযান চালানো হয়েছে।

গত সপ্তাহে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে আখ্যায়িত করেন ‘রকেটম্যান’ নামে। তিনি বলেন, বাধ্য হলে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেবে।

তার এই হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে পাল্টা হুমকি দেন কিম। জাতিসংঘে ভাষণে ট্রাম্পের হুমকির জবাবে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোরও হুমকিও দিয়েছে পিয়ংইয়ং।

গত ৩ সেপ্টেম্বর নিজেদের ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করে দেশটি। যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জনে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত