আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানে মিয়ানমারকে প্রভাবিত করবে চীন

রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানে মিয়ানমারকে প্রভাবিত করবে চীন

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমস্যার স্থায়ী সমাধানে দেশটিকে প্রভাবিত করবে চীন। চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার লি জুন এ কথা জানিয়েছেন।

সোমবার চীনে সফররত আওয়ামী লীগের ১৮ সদস্যের প্রতিনিধি দল চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত এক বৈঠকে লি জুন এ কথা জানান।

লি জুন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের  ভাইস মিনিস্টার। আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি চলমান রোহিঙ্গা সংকটের কথা বিস্তারিত চীনের নেতাদের সামনে তুলে ধরেন এবং রোহিঙ্গাদের উপর পরিচালিত বর্বরতা নিপীড়ন নির্যাতন বন্ধ করার জন্য চীন সরকারে সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে আওয়ামী লীগের নেতারা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য চীন সরকারকে কার্যকরি ভূমিকা পালনের আহ্বান জানান।

জবাবে চীনের ভাইস মিনিস্টার লি জুন বলেন, তাঁরা রোহিঙ্গা সংকট সম্পর্কে এবং রোহিঙ্গা শরনার্থীদের সমস্যা সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন । তাঁরা এ সমস্যা শান্তিপূর্ণ উপায়ে স্থায়ী সমাধানের জন্য মিয়ানমার সরকারকে বলেছেন।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের প্রতি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মানবিক আচারণের প্রতি তাদের সন্মান রয়েছে। এ কারণে তাঁরা প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রতি সন্মান জানিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ পাঠাবে। ত্রাণের মধ্যে থাকবে কম্বল এবং তাবু।

চীন জানিয়েছে, তাদের সহায়তা চলমান থাকবে। একই সঙ্গে তাঁরা জানিয়েছে রোহিঙ্গা শরনার্থীরা যাতে নিরাপত্তা নিয়ে এবং তাদের মর্যাদার সাথে মিয়ানমার ফিরে যেতে পারে এজন্য তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে ইতিবাচক ভূমিকা রাখবে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, লি জুন জানিয়েছেন- ‘চীন সরকার মিয়ানমারকে প্রভাবিত করবে, যেন তারা বাংলাদেশের উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে। চীন মনে করে এই অঞ্চলে শান্তির জন্য মিয়ানমার সরকারের রোহিঙ্গা সমস্যায় স্থায়ী সমাধানে পৌঁছানো উচিত।’

বৈঠকে আরও ছিলেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম কুমার উকিল, আফজাল হোসেন, শ ম রেজাউল করিম, দেলোয়ার হোসেন, ড. শাম্মী আহমদ, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য নজিবুল্লাহ হিরু, রিয়াজুল কবির কাওসার, দিপংকর তালুকদার, উপধ্যক্ষ রেমণ্ড আরেং, সংসদ সদস্য হাবিবে মিল্লাত প্রমুখ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত