আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন অ্যাঙ্গেলা মের্কেল

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন অ্যাঙ্গেলা মের্কেল

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন অ্যাঙ্গেলা মের্কেল। রোববার রাতে নির্বাচনের ফলাফলে এমন তথ্য জানা গেছে বলে জানিয়েছে স্কাই নিউজ। স্থানীয় সময় রোববার সকাল ৮ টা থেকে জার্মানির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।

এতে দেখা গেছে, অভিবাসনবিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) প্রথমবারের মতো জার্মান পার্লামেন্টে প্রবেশের সুযোগ পাচ্ছে। দলটি ১৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) ৩২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। আর ২০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যোশাল ডেমোক্রেটিক পার্টি। প্রাপ্ত এই ফলাফলে দেখা যাচ্ছে, মার্টিন শুলজের নেতৃত্বাধীন এসপিডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম ভোট পেয়েছে।

প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী, নির্বাচনে মের্কেলের দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। তাই সরকারের গঠনের জন্য তাদেরকে জোট গঠন করতে হবে। এই প্রক্রিয়াটি শেষ হতে কয়েক মাস লেগে যাতে পারে।

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন মের্কেল। ২০১৫ সালে শরণার্থী ইস্যুতে তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত