আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের ওপর বৌদ্ধ ভিক্ষুদের হামলা

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের ওপর বৌদ্ধ ভিক্ষুদের হামলা

শ্রীলঙ্কায় জাতিসংঘের একটি সেফ হাউসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে চরমপন্থী বৌদ্ধরা। মঙ্গলবার রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর ওই  সেফ হাউজে থাকা ৩১ রোহিঙ্গা শরণার্থীকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কর্মকর্তারা।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানিয়েছেন, সন্দেহভাজন দুই ভারতীয় মানবপাচারকারীর মাধ্যমে গত এপ্রিলে সাগর পাড়ি দিয়ে শ্রীলংকায় আসে এসব রোহিঙ্গা। পরে তাদেরকে পুলিশের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়।

সিনহালি জাতিকা বালামুলুওয়া নামের একটি চরম জাতীয়তাবাদি গ্রুপ তাদের ফেসবুক পেজে লাইভ সম্প্রচারে দেখানো হয়েছে, বৌদ্ধ ভিক্ষু ও কিছু বেসামরিক নাগরিক ওই সেফ হাউজের ওপর হামলা চালায় । এসময় তারা চিৎকার করে শ্লোগান দিচ্ছিল, ‘সন্ত্রাসীদের এ দেশে আশ্রয় নয়।’

হামলার নেতৃত্বদানকারী আকমিমানা দায়ারাত্নে নামে এক বৌদ্ধ ভিক্ষু এসময় বলেন, এই রোহিঙ্গারা সন্ত্রাসী। তারা মিয়ানমারে আমাদের বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা হামলাকারীদের সরিয়ে দিয়েছি এবং রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ পরে রোহিঙ্গাদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত