আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাপানের সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী

জাপানের সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। ফলে জাপানে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সে নির্বাচনে আবের দল ভালো ফলাফল করবে বলে তিনি আশা করছেন।

আজ বৃহস্পতিবার জাপানি সংসদের নিম্নকক্ষ 'প্রতিনিধি পরিষদ' বিলুপ্ত করেন শিনজো আবে। এর আগে গত সোমবার তিনি আকস্মিকভাবে আগাম নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন এবং সংসদ ভেঙে দেয়ার কথাও ঘোষণা করেছিলেন। আগামী ২২ অক্টোবর আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বিরোধীদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে আবে তার দলকে নির্বাচনের মাধ্যমে আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়ার বিষয়ে শিনজো আবে যে শক্ত নীতি গ্রহণ করেছেন তার প্রতি বেশিরভাগ ভোটারের সমর্থন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লিবারেল ডেমোক্র্যোটিক পার্টি(এলডিপি)’র নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বলছে, বর্তমান অবস্থায় আগাম নির্বাচন জরুরি এবং নতুন সরকার দেশের ভবিষ্যত রাজস্ব কর নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আগাম নির্বাচন সম্পর্কে আবে বলেছেন, জাপানের নাগরিকদের সুরক্ষা এবং শান্তিপূর্ণ বসবাসের বিষয়টি নিশ্চিত করতে সামনে কঠিন লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত