আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘যৌক্তিক সমাধান’ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা সংকট থেকে দৃষ্টি না সরানোর আহ্বান বাংলাদেশের

‘যৌক্তিক সমাধান’ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা সংকট থেকে দৃষ্টি না সরানোর আহ্বান বাংলাদেশের

‘যৌক্তিক সমাধান’ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা সংকটের বিষয়টি থেকে দৃষ্টি না সরাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাংলাদেশের পক্ষে এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘গত তিন দশকের অভিজ্ঞতায় এটা স্পষ্ট যে, আন্তর্জাতিক মহলের নজর সরে গেলেই দ্বিপক্ষীয় (মিয়ানমার ও বাংলাদেশ) আলোচনা গতি হারিয়ে ফেলে।’

সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর তৎপরতা জোরদারের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি চলমান মানবিক সংকট সরেজমিনে দেখতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে মিয়ানমার ও বাংলাদেশ সফরেরও আহ্বান জানিয়েছেন।

আট বছরের মধ্যে প্রথম মিয়ানমার নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত অধিবেশন বসে।

সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, ‘দমন-পীড়নের মুখে স্থানান্তরিত মিয়ানমারের নাগরিকদের তাদের নিজেদের আবাসভূমিতে নিরাপদে ও সসম্মানে ফেরত যাওয়ার ব্যবস্থা করতে হবে।’

রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের উপর যে সহিংসতা হয়েছে তা মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে এবং সেখানে আড়াই লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে এই অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি রাখাইনে বেসামরিক রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের সেনা নেতৃত্বকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

তবে মিয়ানমার বরাবরের মতোই রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে। বিদ্রোহীদের হামলার পাল্টায় তার দমন অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্টের পর থেকে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত