আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মুম্বাইয়ের রেলস্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু

মুম্বাইয়ের রেলস্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ের এলফিনস্টোন রেলস্টেশন এলাকায় একটি ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরো ৩০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযূষ গোয়াল এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন

প্রকাশিত সংবাদানুযায়ী, রেলস্টেশনের ওভারব্রিজে প্রচণ্ড ভিড় ছিল। হঠাৎ গুজব ছড়ায় ব্রিজ ভেঙে পড়ছে। আবার এমনও গুজব ছড়ায় শর্ট সার্কিট হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন তারা। সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল, মেডিকেল টিম পৌঁছেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় কেইএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রাথমিক তদন্তের পর রেল পুলিশের দাবি, এদিন সকালে বৃষ্টির পর শর্ট সার্কিটের কারণে স্টেশনে বিকট শব্দ হয়। তাতেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। সেসময় ওভারব্রিজে ভিড়ের রাশে হুড়োহুড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রেলমন্ত্রী পীযূষ গোয়া মুম্বাইতেই রয়েছন। দুর্ঘটার খবর পেয়ে তিনি তদন্তের নির্দেশ দেন। ঘটনাস্থল পর্যবেক্ষণে গিয়েছেন রেলের ঊর্ধ্বতন কর্তারা। ফায়ার ব্রিগেড ও পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য রেলের মেডিকেল টিমও কাজ করছে।

এলফিনস্টোন স্টেশনের এই ওভারব্রিজ দিয়ে প্রতি দিন প্রচুর যাত্রী যাতায়াত করেন। টিভি রিপোর্ট বলছে, এ দিন প্রবল বৃষ্টির কারণে সেতুর অপর প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। দিনের ব্যস্ত সময়, তাই ভিড়ও ছিল যথেষ্ট।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত