আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্কুলে ছড়ানো হচ্ছে মাদক মেশানো ক্যান্ডি!

স্কুলে ছড়ানো হচ্ছে মাদক মেশানো ক্যান্ডি!

পাঞ্জাবের একটি প্রজন্মকে প্রায় শেষ করে দিয়েছিল মাদক। এবার সেই মাদকের ভয়াবহ জাল ছড়াচ্ছে পশ্চিমবঙ্গেও। টার্গেট রাজ্যের স্কুল শিক্ষার্থীরা।

দেশটির পুলিশ সূত্র বলছে, রাজ্যের বিভিন্ন স্কুলে একটি দুষ্টচক্র ছড়িয়ে দিচ্ছে মাদকের মারণ বীজ। ‘স্ট্রবেরি কুইক’ নামের ক্যান্ডির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের আসক্ত করে তোলা হচ্ছে মাদক সেবনে।

জানা গেছে, শিক্ষার্থীদের নেশার জালে জড়িয়ে ফেলতে ক্যান্ডিগুলিতে আফিম মেশানো হয়। এছাড়াও অন্য কোনও ড্রাগও মেশানো হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

সূত্র বলছে, কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক পাচার সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দারা। ওই রিপোর্ট মোতাবেক পাঞ্জাবে ভারত-পাক সীমান্ত ও পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে রমরমিয়ে চলেছে মাদক পাচার চক্র।

ভারতের গোয়েন্দা সূত্র বলছে, স্ট্রবেরির স্বাদযুক্ত ওই ক্যান্ডিগুলি কলকাতাসহ রাজ্যের একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে অবাধে বিলি করা হচ্ছে। এমনকি বেশ কয়েকটি নতুন স্বাদের ওই ক্যান্ডিও বাজারে ছড়িয়েছে।

সূত্রের খবর, মাদক মেশানো ওই ক্যান্ডি খেয়ে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

পুলিশের ‘নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো’র গোয়েন্দারা জানিয়েছেন, স্ট্রবেরি ছাড়াও অরেঞ্জ, চেরি, আঙুর বাটারসহ বিভিন্ন স্বাদে মিলছে মাদক মেশানো ক্যান্ডি। ওই ক্যান্ডি খাওয়ার পর একাধিক শিক্ষার্থীকে অস্বাভাবিকভাবে ঘুমোতে দেখা যায়। অনেকেই বমি করতে শুরু করে।

শুধু পশ্চিমবঙ্গে নয়, সম্প্রতি মাদক মেশানো ক্যান্ডির খোঁজ মিলেছে মুম্বই ও বেঙ্গালুরুর একাধিক স্কুলে। ফলে এই চক্রান্তের নেপথ্যে একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্র রয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে স্কুলগুলিতে সতর্কবার্তা জারি করেছে পুলিশ ও প্রশাসন। স্কুল চত্বরে এমন কোনও সন্দেহজনক বস্তু দেখলে সঙ্গে-সঙ্গে পুলিশে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও অভিভাবকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

মাদকযুক্ত ক্যান্ডি নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত