আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো

সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় ২০১৭ সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

কাজুও ইশিগুরো ইংরেজি ভাষার প্রখ্যাত ঔপন্যাসিক, চিত্রনাট্যকার ও ছোটগল্পকার। নোবেল পুরস্কারের ঘোষণায় বলা হয়েছে, ‘তার উপন্যাসের শক্তিশালী আবেগী শক্তি বিশ্বের সঙ্গে আমাদের সম্মোহিত সত্তার উন্মোচন করেছে।’

কাজুও ইশিগুরোর জন্ম জাপানে। ১৯৬০ সালে তার পরিবার ইংল্যান্ডে পাড়ি জমায়। তখন তার বয়স ছিল পাঁচ বছর। সমসাময়িক ইংরেজি সাহিত্যে অন্যতম প্রধান ঔপন্যাসিক হিসেবে সমাদৃত তিনি। ২০০৮ সালে ‘দি টাইমস’-এর এক জরিপ মতে, ১৯৪৫ সালের পর ইংরেজি সাহিত্যের প্রভাবশালী ৫০ জনের মধ্যে তিনি ৩২তম।

১৯৮৯ সালে ‘দি রিমেইনস অব দি ডে’ বইয়ের জন্য ম্যান বুকার পুরস্কার লাভ করেন কাজুও ইশিগুরো। তার সপ্তম উপন্যাস ‘বারিড জায়ান্ট’ ২০১৫ সালের ৩ মার্চ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে একযোগে প্রকাশিত হয়। ১৯৫৪ সালের ৮ নভেম্বর জাপানের নাগাসাকিতে জন্মগ্রহণ করেন ইশিগুরো। তার বাবার নাম সিজিও ইশিগুরো এবং মায়ের নাম সিজুকো।

১৯০১ সাল থেকে সহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ইশুগুরো ১১৪তম বিজয়ী। নোবেল মেডেল ও সনদের পাশাপাশি ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন তিনি। সুইডিশ একাডেমি কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পুরস্কারজয়ীকে মনোনীত করেন। গত বছর এ পুরস্কার পান আমেরিকার সংগীতশিল্পী বব ডিলান।

ইশিগুরোর সাতটি উপন্যাসের নাম হলো : দি রিমেইনস অব দি ডে, নেভার লেট মি গো, দি আনকনসোলড, অ্যান আর্টিস্ট অব দি ফ্লোটিং ওয়ার্ল্ড, হোয়েন উই আর অরফানস, দি বারিড জায়ান্ট, দি পেল ভিউ অব হিলস।

তার কল্পকাহিনি ও ছোটগল্পগুলোও পাঠকনন্দিত সাহিত্য।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত