আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে: পুতিনকে সৌদি বাদশা

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে: পুতিনকে সৌদি বাদশা

রাশিয়া সফররত সৌদি আরবের বাদশা সালমান বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নেয়া উচিত।

বৃহস্পতিবার রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার সৌদি বাদশা রাশিয়া সফরে মস্কো পৌঁছান। মস্কোতে সৌদি বাদশাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর পুতিন ও বাদশা সালমান দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট সৌদি আরবের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করেন। পুতিন বলেন, আমি বিশ্বাস করি আপনার (সৌদি বাদশা) সফর আমাদের সাধারণ সম্পর্ককে আরও উন্নীত করবে।

এ সময় সৌদি বাদশা উষ্ণ অভ্যর্থনার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। পুতিনের সঙ্গে আলোচনায় সৌদি বাদশা ইরাকের আঞ্চলিক অখন্ডতা ও সিরিয়ার সংকট সমাধানে রাজনৈতিক সমাধানের বিষয়টি তুলে ধরেন।

সৌদি বাদশার সফরে দুই দেশের  মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্প এবং পেট্রো কেমিক্যাল প্লান্টসহ আরও বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি হওয়ার কথা।

উল্লেখ্য, ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমারের সেনাবাহিনী। সহিংসতা থেকে বাঁচতে তখন থেকে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। সূত্র: রয়টার্স ও আল আরাবিয়া।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত