আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরান চুক্তি বাতিল করতে যাচ্ছেন ট্রাম্প

ইরান চুক্তি বাতিল করতে যাচ্ছেন ট্রাম্প

ইরানের সঙ্গে পূর্বসূরি বারাক ওবামার আমলে হওয়া পারমাণবিক সমঝোতা চুক্তি বাতিল করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ জন্য তিনি চলতি সপ্তাহে এ চুক্তিতে সত্যয়ন না করার ঘোষণা দিতে যাচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি পর্যালোচনা আইনে (ইনারা) বলা হয়েছে, মার্কিন প্রশাসন প্রতি তিন মাস পর কংগ্রেসের কাছে ইরান চুক্তির শর্তাবলী মেনে চলছে বলে সত্যায়ন করবে । প্রেসিডেন্ট এতে সত্যায়ন না করলে গোটা বিষয়টি কংগ্রেসের হাতে চলে যাবে এবং ৬০ দিন পর কংগ্রেস ভোটাভুটির মাধ্যমে নতুন করে অবরোধ আরোপ করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় ইরান চুক্তিতে ‘অস্বস্তিকর’ এবং ‘ এ যাবৎকালের সবচেয়ে বাজে চুক্তি’ বলে মন্তব্য করেছেন। তিনি বরাবরই এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ব্যাপারে নতুন বিশদ মার্কিন নীতিও ট্রাম্প উপস্থাপন করতে যাচ্ছেন। আর নতুন এই নীতি হবে ইরানের প্রতি অনেক বেশি আক্রমনাত্মক।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘ইরানকে পারমাণবি অস্ত্র অর্জনের সুযোগ আমরা কখনোই দেব না।’

এর যুক্তি হিসেবে তিনি বলেন, ‘ইরান সরকার সন্ত্রাসবাদকে সমর্থন দেয় এবং মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা, রক্তপাত ও সংঘাত রপ্তানি করে। আর এই কারণে আমাদেরকে ইরানের আগ্রাসন ও তাদের পারমাণবিক উচ্চাকাঙ্খার সমাপ্তি টানতে হবে। তারা তাদের চুক্তির সারমর্মের ওপর আর নেই।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত