আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যে নারী

ট্রাম্পের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যে নারী

হলিউড অভিনেত্রী ব্রুক শিল্ডসকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। সেসময় অবশ্য ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না। তবে শীর্ষ ধনীদের একজন ছিলেন।

‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ অ্যান্ডি কোহেন’নামের একটি অনুষ্ঠানে ব্রুক জানান, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে তিনি না বলেছিলেন। ব্রুক শিল্ডস বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমাকে ফোন করে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

ব্রুক আরো বলেন, ট্রাম্প আমাকে বলেছিলেন, আমরা একসঙ্গে থাকতে পারি। আমাদের কাছাকাছি দেখলে সবার ভালো লাগবে। তাকে জানালাম, আমার প্রেমিক আছে। এটা শুনে হতাশ হন তিনি।

১৯৯২ সালে এক চ্যারিটি অনুষ্ঠানে প্রথমবার ব্রুক শিল্ডস ও ট্রাম্পের সাক্ষাৎ হয়। এর পাঁচ বছর পর ‘সাডেনলি সুসান’টিভি সিরিজের সেটে আবার দেখা হয় তাদের।

ব্রুক শিল্ডসই প্রথম নন, এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন মেক্সিকান সুন্দরী সালমা হায়েক, মার্কিন মডেল-অভিনেত্রী ক্যান্ডিস বার্গেন ও এমা থম্পসন।

আশির দশকে হলিউডে ‘দ্য ব্লু লেগুন’(১৯৮০) ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান ব্রুক শিল্ডস। পরের বছর এই অভিনেত্রীর ‘এন্ডলেস লাভ’ ছবিটিও দর্শকপ্রিয়তা পায়। ব্যক্তিজীবনে তিনি টিভি অনুষ্ঠানের লেখক ক্রিস হেন্সির স্ত্রী। তাদের ঘরে আছে দুই মেয়ে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত