আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবারো রোহিঙ্গাদের ঢল নামতে পারে : জাতিসংঘ

আবারো রোহিঙ্গাদের ঢল নামতে পারে : জাতিসংঘ

জাতিসংঘ আশঙ্কা করছে, মিয়নমার থেকে বাংলাদেশে আবারো রোহিঙ্গাদের ঢল নামতে পারে।

জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্ক লকক শুক্রবার এ আশঙ্কা প্রকাশ করেছেন। তবে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার সুযোগ দিতে তিনি আবারো মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্স অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় তারা। গত ছয় সপ্তাহে ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

জাতিসংঘের দৃষ্টিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান ‘জাতিগত নিধন’। তবে মিয়ানমারের দাবি, তারা সন্ত্রাসীবিরোধী অভিযান চালাচ্ছে।

অধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্যমতে, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ৪০০ শতাধিক রোহিঙ্গা গ্রামের অর্ধেকের বেশি জ্বালিয়ে দিয়েছে সেনাবাহিনী ও স্থানীয় উগ্রপন্থি বৌদ্ধরা। রাখাইন থেকে মুসলিম বিতাড়নের উদ্দেশ্যে তারা এ কাজ করেছে। মার্ক লকক বলেছেন, এ পরিস্থিতি ‘অগ্রহণযোগ্য’।

রাখাইনের অধিকাংশ অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করেছে বৌদ্ধপ্রধান মিয়ানমার সরকার। তবে অল্প কয়েকটি সংস্থা শহরাঞ্চলে তাদের অফিস করেছে এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি রোহিঙ্গা অঞ্চলে ত্রাণ পৌঁছে দিতে মিয়ানমার রেড ক্রসকে সাহায্য করছে।

শুক্রবার জেনেভায় সাংবাদ ব্রিফিংয়ে মার্ক লকক বলেন, মিয়ানমার থেকে লোকজনের আসা এখনো থামেনি। নিঃসন্দেহে মিয়ানমারে এখনো লাখ লাখ রোহিঙ্গা রয়েছে এবং আবারো যদি রোহিঙ্গাদের ঢল নামে (বাংলাদেশে), সে জন্য আমরা প্রস্তুত থাকতে চাই।’

তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে জাতিসংঘের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা মিয়ানমার সফর করবেন।

পৃথক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জোয়েল মিলম্যান বলেছেন,     মিয়ানমার থেকে প্রতিদিন গড়ে ২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে।’ এদিকে, মিয়ানমারের কর্মকর্তারা দাবি করছেন, বাংলাদেশ পালিয়ে না আসতে রোহিঙ্গাদের বোঝানোর চেষ্টা করছেন তারা কিন্তু অবৈধ নাগরিকদের ঠেকানো যাচ্ছে না।

শুক্রবার মিয়ানমারের সরকারি বার্তা সংস্থা জানায়, মুসলিমদের একটি ‘বড় সংখ্যা’ সীমান্ত পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরো বলা হয়, ‘জীবিকা কঠিন হয়ে পড়া, স্বাস্থ্য সমস্যা, নিরাপত্তাহীনতার ভয় এবং আরো সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কায় তারা এমনটি করতে যাচ্ছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত