আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাতালোনিয়াকে সঙ্গে থাকার ডাক স্পেনীয়দের

কাতালোনিয়াকে সঙ্গে থাকার ডাক স্পেনীয়দের

স্বাধীনতার ডাক দেওয়া কাতালোনিয়া প্রদেশকে বিচ্ছিন্ন নয় বরং সঙ্গে থাকার আহ্বান জানিয়েছে হাজার হাজার স্পেনীয়। সোমবার ঐক্যের ডাক দিয়ে রাজধানী মাদ্রিদে সমাবেশ করেছে তারা।

এদিকে গত সপ্তাহে গণভোট ঠেকাতে স্পেনীয় পুলিশ বাহিনীর হামলার ঘটনায় প্রথমবারের মতো ক্ষমা চেয়েছে মাদ্রিদ।

স্পেনের সরকার ও সাংবিধানিক আদালতের নির্দেশ উপেক্ষা করে গত রোববার স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় গণভোট হয়। ভোট ঠেকাতে শনিবার থেকেই শক্তিপ্রয়োগ শুরু করে স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন কেন্দ্র দখলে নিয়ে নির্বাচনী সামগ্রী জব্দ করেছিল তারা। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় আট শতাধিক বেসামরিক নাগরিক। বাঁধার মুখেও ভোটারদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে বলে দাবি কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের।

সোমবার কাতালোনিয়ার আঞ্চলিক সরকার পার্লামেন্টের অধিবেশন ডেকেছে। স্পেনের সাংবিধানিক আদালত অবশ্য কাতালোনিয়ার পার্লামেন্টের এই অধিবেশন স্থগিত ঘোষণা করেছে। তবে কাতালোনিয়ার আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা পার্লামেন্ট অধিবেশনে বসবেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কাতালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ওই সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার মাদ্রিদে ঐক্যের ডাক দিয়ে সমাবেশ করেছে প্রায় এক লাখ স্পেনীয়। এদেরই একজন বেকার বিষয়ক সচিব রোসা বোরাস। ৪৭ বছরের রোসা  বলেন, ‘আমি এখানে এসেছি কারণ আমি নিজেকে অনেক বেশি স্পেনীয় ভাবি এবং যা ঘটছে তা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে।’

‘কাতালোনিয়া আমরা তোমাকে ভালোবাসি’ স্টিকার গায়ে সাঁটা রোসা বলেন,‘আমি এখানে একতাবদ্ধ হয়ে থাকতে চাই। কারণ আমি নিজেকে অনেক বেশি কাতালোনীয় মনে করি। আমার পরিবার কাতালোনিয়ায় বাস করে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত