আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা, নিহত ৩

সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা, নিহত ৩

সৌদি রাজপ্রাসাদে একটি হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল শনিবার ওই হামলা চেষ্টার ঘটনায় হামলাকারী এবং দুজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। তবে রাজধানী জেদ্দার সমুদ্র উপকূলবর্তী আল-সালাম রাজপ্রাসাদে এ হামলা চেষ্টার বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

এদিকে সামাজিক মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে, উপকূলীয় শহর জেদ্দার আল সালাম রাজ প্রাসাদের কাছে হামলার চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী। এতে এক হামলাকারী ও রাজ প্রাসাদের দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

তবে বেশ কিছু অসমর্থিত সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি রাজপ্রাসাদে হামলা চেষ্টার ঘটনায় এক হামলাকারী ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে হামলার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব।

সৌদি এই রাজ প্রাসাদের অবস্থান জেদ্দাহর কিং আব্দুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে। সম্প্রতি সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা বেশ কয়েকবার হামলা চালায়। দেশটির পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত