আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুতিনের জন্মদিনে বিরোধীদের বিশাল র‌্যালি

পুতিনের জন্মদিনে বিরোধীদের বিশাল র‌্যালি

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে রাশিয়া জুড়ে বিশাল র‌্যালি হয়েছে।

নাভালনির পক্ষে সমর্থন জানিয়ে বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ র‌্যালিতে অংশ নেয়। রাজধানী মস্কোর র‌্যালি থেকে পুলিশ দুজনকে আটক করে কিন্তু পরে ছেড়ে দেয়।

ওভিডি-ইনফো নামে রাজনৈতিক দমন-পীড়ন পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী জানিয়েছে, দেশের ২৫টি শহরে বিক্ষোভ থেকে ১৩৯ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ হয়েছে ৮০টি শহরে।

ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যে মস্কোয় পুশকিনস্কায়া স্কয়ারে হাজারো মানুষ র‌্যালিতে অংশ নেয়। তারা স্লোগান দেয়, ‘পুতিন ভাগো’, ‘আমরা নয়’, ‘শুভ জন্মদিন’। ক্রেমলিনের পাশে মানেজনায়া স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে জনতার পথ রোধ করে পুলিশ।

র‌্যালিতে অংশ নেওয়া ৫৫ বছর বয়সি রিয়েল স্টেট ব্যবসায়ী ইন্না কাভাৎসুম বলেন, ‘পুতিনের জন্মদিনে প্রতিবাদ করতেই আমি বেরিয়ে এসেছি। ইতিমধ্যে তিনি অনেক ক্ষতি করেছেন। আমি তার বিরুদ্ধে এবং স্বাধীন নির্বাচনের পক্ষে।’

১৮ বছর বয়সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান নিজের শেষ নাম বলতে অস্বীকৃতি জানালেও তিনি বলেছেন, ‘আমাদের দেশে যা চলছে, তার বিরুদ্ধে অসম্মতি জানাতে চায়ছে বিক্ষোভকারীরা।’ তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই অ্যালেক্সি নাভালনি গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন। এটি প্রত্যাখ্যান করে আমাদের মত জানাতে বেরিয়েছি আমরা।’

‘আমি নাভালনিকে সমর্থন করি, কারণ  তার কিছু বিকল্প (পরিকল্পনা) প্রস্তাব আছে। আমার জীবনে আমি কোনো স্বচ্ছ নির্বাচন দেখিনি। সব সময়ই পুতিন আছেন। পুতিনকে কখনো আমরা কোনো বিতর্কে দেখিনি, না দেখেছি তার কোনো প্লাটফর্ম। কীভাবে আমরা তাকে সমর্থন করব?... আমরা যদি বেরিয়ে না আসি, তাহলে কিছুই বদলাবে না।’

নাভালনির ডাকে শনিবার রাস্তায় নামে হাজারো মানুষ। ২৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

সেপ্টেম্বরের মাঝামাঝি দেশ জুড়ে প্রচার চালাতে বের হন নাভালনি। ছয়টি শহর ঘোরার পর আইন লঙ্ঘন করে বিক্ষোভ আয়োজন করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত