আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনে যাচ্ছেন বাংলাদেশসহ পাঁচ দেশের রাষ্ট্রদূত

রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইন পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূত। তারা দুই একদিনের মধ্যেই সেখানে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকার প্রস্তাব করেছে, তাদের প্রতিবেশী পাঁচটি দেশ, বিশেষ করে যাদের সঙ্গে তাদের বর্ডার আছে চীন, ভারত, বাংলাদেশ, লাওস এবং থাইল্যান্ডের রাষ্ট্রদূতদের তারা (মিয়ানমার সরকার) উত্তর রাখাইনে নিয়ে যাবে দেখার জন্য। আমাদের রাষ্ট্রদূতকেও তারা ইনভাইট করেছে দেখার জন্য। আমরা তাকে বলেছি, অবশ্যই আপনি যাবেন। এটা হয়তো দুই একদিনের মধ্যে হবে।’

সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যুতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ২০-৩০ অক্টোবরের মধ্যে মিয়ানমার সফর করার প্রস্তাব করেছি আমরা। মিয়ানমার সরকারের উত্তরের অপেক্ষা করছি। এ ভিজিট হলে দুটো এমওইউ আছে। একটা হচ্ছে বর্ডার লিজ অন অফিস আরেকটা হচ্ছে বর্ডার এগ্রিমেন্ট অন সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটো হলে দুই দেশের মধ্যে বর্ডার সম্পর্কিত যে ঘটনাবলি হয় সেগুলো নিরসনে যথেষ্ট অগ্রগতি হবে।’

মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ সীমান্তে যে আমরা বিশ্বাস করি, সেটা আমরা প্রমাণ করেছি। এখন তো বল আমরা তাদের কোর্টে দিয়েছি। তারা (মিয়ানমার) স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার তারিখ আমরা দিয়েছি, এখন তারা তারিখ দেবে। তাদের কাছ থেকে তারিখ এলেই উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) যাবেন। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) ঘুরে এলেই আমি আমার যাওয়ার তারিখ বলব।’

রোহিঙ্গা ইস্যুতে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে যা যা করণীয় তাই করা হচ্ছে। এর চেয়ে বেশি করা সম্ভব নয়।’ মিয়ানমারের স্ট্রেট কাউন্সিলর অফিসের মন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সে বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো অগ্রগতি নেই। মিয়ানমার সরকার উত্তর দেয়নি।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘রেডক্রসের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যবস্থায় খাদ্য সরবরাহ করছেন এবং কিছু ক্যাম্পে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত