আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবারও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কড়া হুঁশিয়ারি

আবারও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কড়া হুঁশিয়ারি

আবারও যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। মঙ্গলবার দেশটির প্রধান ধর্মী নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রেভ্যুলুশনারি গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্তির নিদের্শ দেন তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে সবধরণের ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিনের মধ্যে নিজের ইরান সংক্রান্ত নীতি ঘোষণা করতে যাচ্ছেন। সম্ভাব্য ওই ঘোষণায় ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিতে পারেন। এ ঘোষণা দিলে পরবর্তী ৯০ দিনের মধ্যে এ সমঝোতায় থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে মার্কিন কংগ্রেস। ওই ঘোষণায় ট্রাম্প আইআরজিসি’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কথাও বলবেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

আলি আকবর বেলায়েতি বলেছেন, ‘মার্কিনিদের রেভ্যুলুশনারি গার্ডের ক্ষতি করার ক্ষমতা একেবারেই কম।’

তিনি বলেন, ‘ আমাদের সবধরণের বিষয় বিবেচনায় রয়েছে। তারা যাই করুক, আমরা পাল্টা ব্যবস্থা নেব।’

এর আগে রোববার আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমেরিকা যদি তার বাহিনীকে 'সন্ত্রাসী' আখ্যা দেয় তাহলে ইসলামিক স্টেটের সঙ্গে ইরান যে আচরণ করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গেও সেই একই আচরণ করবে আইআরজিসি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত