আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সারা বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়ন নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো থেকে বের হওয়া যাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার বিবিসি এ খবর দিয়েছে।

বিবিসি জানিয়েছে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোতে ইসরায়েলবিরোধী পক্ষপাতিত্ব আছে- এই অভিযোগ তুলে ওই সংস্থা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সিরিয়াতে পালমিরা বা আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়নের মতো বহু স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়ার জন্যই ইউনেস্কো সারা বিশ্বে পরিচিত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসভিত্তিক ইউনেস্কে থেকে তাদের প্রতিনিধিদের প্রত্যাহার করে নিয়ে সে জায়গায় তারা একটি 'পর্যবেক্ষণ মিশন' স্থাপন করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইউনেস্কোতে আর্থিক ঘাটতি যেভাবে বাড়ছে তা নিয়েও তারা চিন্তিত এবং ওই সংস্থায় আমূল সংস্কার প্রয়োজন। এর আগে ইউনেস্কোর নেওয়া একের পর এক সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছিল।

ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভা ইউনেস্কো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্তকে 'গভীর আক্ষেপের' বলে মন্তব্য করেছেন।

ইরিনা বোকোভা আরও বলেন, ইউনেস্কো থেকে আমেরিকার বিদায় 'জাতিসংঘ পরিবার' তথা বহুপাক্ষিকতার জন্য বিরাট এক ক্ষতি।

২০১১ সালে ইউনেস্কো ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র সে বছর ওই সংস্থায় তাদের যে আর্থিক সহায়তা করার কথা ছিল, তা করেনি। গত বছর ইউনেস্কো জেরুজালেমের একটি ধর্মীয় স্থান সম্পর্কে একটি প্রস্তাব গ্রহণ করে, যাতে ওই পবিত্র স্থানের সঙ্গে ইহুদিদের সম্পর্কের কথা একেবারেই উল্লেখ করা হয়নি। তার প্রতিবাদে ইসরায়েল ইউনেস্কোর সঙ্গে তাদের সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়।

তবে 'ফরেন পলিসি' সাময়িকী বলছে, ইউনেস্কো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পেছনে শুধু ইসরায়েলকে সমর্থন জানানোই নয়, অর্থ সাশ্রয় করার উদ্দেশ্যও আছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত