আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিন : কফি আনান

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিন : কফি আনান

সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের এক বৈঠকে অংশ নেন কফি আনান। এসময় তিনি এ আহ্বান জানান।

রাখাইন সঙ্কট নিয়ে গত আগস্টে আনান কমিশন সুনির্দিষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। কমিশন মিয়ানমারে নাগরিকত্বহীন অবস্থায় থাকা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার সুপারিশের পাশাপাশি বাংলাদেশে থাকা শরণার্থীদের পুনর্বাসনের কথাও বলেছিল। তবে ওই প্রতিবেদন প্রকাশের পরের দিনই মিয়ানমার সরকার রোহিঙ্গা বিতাড়ন অভিযান শুরু করে। সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়নের মুখে এ পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতন-নিপীড়নের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, রোহিঙ্গারা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাচ্ছে।

শুক্রবার কফি আনান বলেন, মিয়ানমার সরকারকে ‘এমন পরিস্থিতির সৃষ্টি করতে হবে যাতে তার সম্মানের সঙ্গে দেশে ফিরে যেতে পারে।’

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে একটি রোডম্যাপ তৈরিতে মিয়ানমার সরকারের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ঐক্যমতে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন কফি আনান।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি ‍দুর্ভোগ পোহাতে যাচ্ছি, যা হবে গুরুতর, সীমার বাইরে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত