আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সোমালিয়ার দুই শহরে বোমা বিস্ফোরণে নিহত ২৩০

সোমালিয়ার দুই শহরে বোমা বিস্ফোরণে নিহত ২৩০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দুটি ব্যস্ত এলাকায় পৃথক বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শতাধিক।

হর্ন অব আফ্রিকার এই দেশটিতে এ যাবৎকালে এটাই সবচেয়ে বড় বোমা হামলার ঘটনা। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

শনিবার শহরে কেন্দ্রস্থল কে-ফাইভ চৌরাস্তার পাশে অবস্থিত সাফারি হোটেলের সামনে একটি ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই হোটেলটির পাশে একই লাইনে বিভিন্ন সরকারি দপ্তর, রেস্তোরাঁ ও বহু দোকান রয়েছে। বিস্ফোরণে ওই ভবনগুলোর সামনের অংশ বিধ্বস্ত হয় এবং রাস্তায় থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। এর দুই ঘন্টা পর শহরের মদিনা এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়।  শনিবার রাতে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ২০ বললেও পরে এই সংখ্যা বাড়তে শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৩৭ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হতে পেরেছেন। হতাহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার কারণে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো মুশকিল হয়ে পড়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানিয়েছেন, বিস্ফোরণের শিকার অনেক আহত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রেডক্রস জানিয়েছে, নিহতদের মধ্যে সোমালি রেডক্রসের চার স্বেচ্ছাসেবীও রয়েছে। এখনো বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনো স্বীকার করেনি। তবে দেশটির সরকারের সঙ্গে যুদ্ধরত জঙ্গিগোষ্ঠী আল শাবাব মাঝে মাঝে রাজধানীতে হামলা চালিয়ে থাকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত