আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কাতালোনিয়ার দুই নেতাকে কারাগারে প্রেরণ

কাতালোনিয়ার দুই নেতাকে কারাগারে প্রেরণ

কাতালোনিয়ার  স্বাধীনতাপন্থি দুটি নাগরিক সংগঠনের শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে স্পেনের হাইকোর্ট। সোমবার কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলির (এএনসি) প্রধান জর্ডি সানচেজ এবং অমনিয়াম কালচারালের প্রধান জর্ডি কুইক্সার্টের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠায় আদালত।

স্পেন থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের পর প্রথমবারের মতো শীর্ষ কাতালান নেতাদের কারাগারে পাঠানো হলো। এর মাধ্যমে কাতালোনিয়ার ব্যাপারে মাদ্রিদের কঠোর অবস্থানকে সামনে নিয়ে আসা হলো। সানচেজ ও কুইক্সার্টের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছে। কারাগারে থাকাকালীনই তাদের বিরুদ্ধে আনা  অভিযোগের তদন্ত হবে।

সানচেজ ও কুইক্সার্টের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনার ভিত্তি হিসেবে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্বাধীনতাপন্থি এক বিক্ষোভের মূল আয়োজক ছিলেন তারা। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বার্সেলোনার একটি ভবনের ভেতরে ন্যাশনাল পুলিশের একদল সদস্যকে অবরুদ্ধ করে ফেলে ।

এদিকে রায় ঘোষণার পর বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আদালতের এ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কাতালান সরকারের প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনও। টুইটারে তিনি লিখেছেন, ‘কাতালোনিয়ার নাগরিক সমাজের দুই নেতাকে শান্তিপূর্ণ শোভাযাত্রা আয়োজনের কারণে কারাগারে পাঠিয়েছে স্পেন। দুঃখজনকভাবে আমরা আবারও রাজবন্দি পেলাম।”


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত