আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত

ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত

ম্যারিল্যান্ডে হামলার স্থলে পুলিশ

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাণিজিক এলাকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ৫ জনের ৩ জন নিহত হয়েছেন। এতে আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তার নাম রাদি লাবিব প্রিন্স বলে জানিয়েছে পুলিশ। তবে সে কোন দেশের নাগরিক সে তথ্য জানা যায়নি।

বুধবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে রাজ্যের এজহুডের এমোরটন বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ম্যারিল্যান্ডে বাণিজ্যিক এলাকায় গুলিতে আহত ৫

ওপর থেকে ধারণকৃত একটি ভিডিওচিত্রে দেখা যায়, বাল্টিমোরের উত্তরপশ্চিমাঞ্চলীয় বাণিজ্যিক এলাকায় গুলির পরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বেশ কিছু গাড়ি। পুরো রাস্তায় যানচলাচল স্থবির হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আতঙ্কে এজউড এলাকার অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। সবাইকে আপাতত বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

হার্ডফোর্ড কাউন্টি শেরিফ অফিস জানিয়েছেন, এজউডের অ্যাডভান্স গ্রানাইট সল্যুশনে হামলার ঘটনাটি ঘটেছে। মেজর উইলিয়াম ডেভিস জানিয়েছেন, রাদি লাবিব প্রিন্স নামে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে আটক করা হয়েছে।

হামলাটিকে পরিকল্পিত উল্লেখ করে ডেভিস আরো জানান, হতাহতরা সবাই অ্যাডভান্স গ্রানাইট সল্যুশনের কর্মকর্তা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত