আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গাদের জন্য ৩৪ কোটি ডলার সাহায্যের ঘোষণা

রোহিঙ্গাদের জন্য ৩৪ কোটি ডলার সাহায্যের ঘোষণা

মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞের হাত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে ৩৪ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক দাতা গোষ্ঠী। সোমবার জেনেভায় রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দাতা সংস্থা এই ঘোষণা দেয়।সম্মেলনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী ও কার্যকর সমাধান চায় বাংলাদেশ। এখনও মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর মানুষের ঢল বাংলাদেশে রয়েছে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার হিসেব অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে জাতিসংঘের শরণার্থী, অভিবাসন ও মানবাধিকার বিষয়ক সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন এবং কুয়েত।

সম্মেলনে জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান বলেন, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সাথে কাজ করছে বাংলাদেশ।’ রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থাগুলোর কাছে আগামী ছয় মাসের জন্য ৪৪ কোটি ডলার অর্থ সাহায্যের প্রস্তাব দেয়া হয় সম্মেলনে। এর প্রেক্ষিতে বৈঠকে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৩৪ কোটি ডলার সহায়তার ঘোষণা আসে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমার সরকার। তবে দেশে ফিরলেও রোহিঙ্গারা তাদের বসতভিটায় ফিরতে পারবে না। ফেলে আসা জমির মালিকানাও দাবি করতে পারবে না। এর পরিবর্তে তাদের রাখাইনের আদর্শগ্রামে পুনর্বাসন করা হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত