আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী: রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মতি

মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী: রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মতি

মিয়ানমার সেদেশের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে। পাশাপাশি মিয়ানমার কফি আনান রিপোর্ট বাস্তবায়নেও সম্মত হয়েছে।

এ ব্যাপারে মিয়ানমার ও বাংলাদেশ ৩০ নভেম্বরের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মিয়ানমারের রাজধানী থেকে পাওয়া এক বার্তায় জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আগামীকাল সকাল ১০টায় (স্থানীয় সময়) মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ১২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে মিয়ানমারে সরকারি সফরে রয়েছেন।

দুই দেশের মধ্যকার আজকের বৈঠকের শিরোনাম ছিল ‘মিয়ানমার-বাংলাদেশ সহযোগিতা : নিরাপত্তা ও আইন প্রয়োগে মন্ত্রিপর্যায়ে বৈঠক’। আলোচনায় নিরাপত্তা ও আইন প্রয়োগ ইস্যুসহ বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সহযোগিতার বিষয় স্থান পায়।

সভায় উভয়পক্ষ দুটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষর করে বলে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপুর পাঠানো বার্তায় বলা হয়।

এর আগে বাংলাদেশ ও মিয়ানমারের পদস্থ কর্মকর্তারা সচিব পর্যায়ে এক সভায় মিলিত হন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন। মিয়ানমারের সচিব ইউন টিন মায়েন্ট তার দেশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল নিয়ে গতকাল মিয়ানমারে ৩ দিনের সরকারি সফরে গেছেন। এ সফরকালে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে তারা আলোচনা করবেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত