আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নতুন করে শরণার্থী নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাদ ১১ দেশ

নতুন করে শরণার্থী নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাদ ১১ দেশ

বন্ধ রাখার ১২০ দিন পর আবারো শরণার্থী নেওয়া শুরু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।তবে ১১টি দেশের শরণার্থী নেবে না দেশটি। এসব দেশগুলোকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’বলে মনে করছে মার্কিনিরা। এসব দেশ থেকে আসা শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা তাই বলবৎ থাকবে।

যুক্তরাষ্ট্রের এই ‘অধিক ঝুঁকিপূর্ণ’ দেশেরগুলোর অধিকাংশই মুসলিম অধ্যুষিত।

নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা এবং আরো জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া স্থাপনে কর্মকর্তাদের অনুমতি দেওয়ার পর এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছর জানুয়ারি থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালান এবং গত জুন মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টের দেওয়া এক সিদ্ধান্তের পর এ ক্ষেত্রে চূড়ান্ত অগ্রগতি হয়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার শরণার্থী বিষয়ক সহকারি পরিচালক জেনিফার হিগিন্স জানিয়েছেন, পর্যবেক্ষণের ফলাফলের অংশ হিসেবে প্রার্থীদের ‘বর্ধিত’স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি এবং যোগসূত্র খতিয়ে দেখা হবে।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমেরিকার জনগণের নিরাপত্তা হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এদিকে ট্রাম্প মঙ্গলবার রাতে শরণার্থী বিষয়ে নতুন করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত